ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দিল গৃহশিক্ষক,

আকাশ জাতীয় ডেস্ক:  

গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. সাব্বির হোসাইন (২৭) নামের এক গৃহশিক্ষককে আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে সোমবার গভীর রাতে তাকে আটক করে। আটককৃত গৃহশিক্ষক পটুয়াখালী জেলা সদরের পশ্চিম আওলিয়াপুর গ্রামের মাওলানা ইমদুল্লাহর ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান মঙ্গলবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা অভিযুক্ত আসামি এক প্রবাসীর বাডিতে তার ছেলেমেয়েকে গৃহশিক্ষক হিসেবে শিক্ষা দিত। দীর্ঘদিন এভাবে প্রবাসীর বাড়িতে তার যাওয়া আসার ফলে উক্ত প্রবাসীর স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে। পরবর্তীতে এই ছবি এবং ভিডিও দিয়ে আসামি ভিকটিমকে ব্লাকমেইল করে চাঁদা দাবি করলে ভিকটিম প্রতিবাদ করে। যার ফলে আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ঐ সমস্ত অশ্লীল এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিধানিক দল অভিযান চালিয়ে আসামি মোঃ সাব্বির হোসাইনকে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামির কাছ থেকে মোবাইল ফোন এবং সকল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। র‌্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ সংক্রান্ত সকল তথ্য প্রমাণসহ আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দিল গৃহশিক্ষক,

আপডেট সময় ১১:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০