ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২২ সালেই চাঁদে ফোর-জি নেটওয়ার্ক!

আকাশ নিউজ ডেস্ক: 

চাঁদেও ফোন ব্যবহার করা যাবে। পৃথিবীর মাটিতে সর্বত্র নেটওয়ার্ক না পাওয়া গেলেও আগামী ২০২২ সালের মধ্যে চাঁদে ফোর-জি কানেক্টিভিটি চালু করতে চায় মার্কিন গবেষণা সংস্থা নাসা। এই কাজের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়াকে দায়িত্ব দিয়েছে।

নাসার লক্ষ্য, ২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা। এর জন্য ‘আর্টেমিস প্রোগ্রাম’ শুরু। এই প্রকল্পের লক্ষ্য প্রথমে নারী ও পরে পুরুষ নভোচারীদের চাঁদে পাঠানো। এরপরে চাঁদের মাটিকে ক্রমে মানুষের বসবাসযোগ্য করে তোলা। আর সেই লক্ষ্যেই এবার চাঁদে ভালো ইন্টারনেট ব্যবস্থার পরিকল্পনা।

ফিনল্যান্ডের সংস্থা নোকিয়া জানিয়েছে, এটাই হবে মহাকাশে প্রথম ওয়্যারলেস ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা। মানুষ পৌঁছানোর আগে ২০২২ সালের মধ্যেই সেই কাজ শেষ করা হবে। প্রথমে ফোর-জি ও পরে ফাইভ-জি ব্যবস্থা চালু হবে। চাঁদে যন্ত্রপাতি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে টেক্সাসের একটি সংস্থাকে।

নোকিয়ার দাবি, নভোচারীরা যাতে চাঁদে গিয়ে ভয়েস ও ভিডিও কমিউনিকেশন করতে পারেন তা নিশ্চিত করা হবে। এর ফলে পৃথিবী থেকে পাঠানো ‘লুনার রোভার’কে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণও করা যাবে। আগামী দিনে যে কোনও চন্দ্রাভিযানেও সাহায্য করবে এই নেটওয়ার্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০২২ সালেই চাঁদে ফোর-জি নেটওয়ার্ক!

আপডেট সময় ১০:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০