ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণদের পারফরম্যান্সে খুশি মাহমুদুল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাকালীন বিরতি কাটিয়ে শ্রীলঙ্কা সফরের মাধ্যমে ক্রিকেটে ফিরতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু দুই বোর্ডের মতের অমিলে অবশেষে স্থগিত হয় সফরটি। ফলে ক্রিকেটারদের খেলায় ফেরানোর লক্ষ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্ট আলো ছড়াচ্ছেন তরুণরা। মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তরুণদের এমন পারফরম্যান্সে মুগ্ধ।

শুধু নিজের দল নয়, বাকি দুই দলের হয়ে ভালো করা তরুণদেরও প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ একাদশের সর্বশেষ জয়ের ম্যাচে তামিম একাদশের বিপক্ষে উজ্জ্বল ছিলেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জয়ের অন্যতম নায়ক সাবধানী ব্যাটিং করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তার পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয়ের কথা আলাদাভাবে বলেছেন মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহ মনে করছেন, তরুণদের সামর্থ্যের প্রমাণ রাখার জন্য আদর্শ মঞ্চ চলমান এই বিসিবি প্রেসিডেন্টস কাপ। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ছাড়াও এখানে অংশ নিচ্ছেন হাই পারফরম্যান্স দলের ক্রিকেটাররা। তিনি বলেন, ‘তরুণ অনেক ভালো করছে। তাদের সামর্থ্যের জানান দেওয়ার জন্য এটা আদর্শ একটা মঞ্চ। গত ম্যাচে আফিফ খুব পরিণত একটা ইনিংস খেলল। হৃদয় ভালো ব্যাটিং করছে। জয়ও ভালো করছে। তরুণরা ভালো করায় আমি খুব খুশি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তরুণদের পারফরম্যান্সে খুশি মাহমুদুল্লাহ

আপডেট সময় ০৯:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০