ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিসা ছাড়াই ভ্রমণে সম্মত ইসরায়েল-আমিরাত

আকাশ জাতীয় ডেস্ক:  

ভিসা ছাড়াই নিজেদের মধ্যে ভ্রমণ করতে পারবেন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা। আমিরাত সরকারের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার দুদেশের মধ্যকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর গালফ নিউজের।

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের নাগরিকদের ভিসা জটিলতা থেকে অব্যাহতি দিচ্ছি।’ গেল মাসে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দল পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছে, আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট সোমবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আরব আমিরাত থেকে এ প্রথম আনুষ্ঠানিক প্রতিনিধি দল ইসরায়েল সফর করল।’

নেতানিয়াহু জানান, ‘আজকে আমাদের মধ্যে স্বাক্ষর হওয়া চারটি চুক্তি পারস্পরিক অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিমান চলাচলে পরিবর্তন ঘটাবে। নেতানিয়াহু বলেন, ‘ভিসা ছাড়াই উভয় দেশের নাগরিক সীমানা পেরিয়ে ভ্রমণ করতে পারবেন।’ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৫ সেপ্টেম্বর সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে আমিরাত ও ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটির সঙ্গে উপসাগরীয় দেশ হিসেবে প্রথম এই ধরনের চুক্তি স্বাক্ষর করে আমিরাত। আমিরাতের পথ ধরে সম্প্রতি বাহরাইন চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিসা ছাড়াই ভ্রমণে সম্মত ইসরায়েল-আমিরাত

আপডেট সময় ০৮:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০