ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমানকে ভোলা সম্ভব না: মৌসুমী

অাকাশ বিনোদন ডেস্ক:

‘যদিও মাত্র চারটি ছবিতে আমি সালমান শাহর সঙ্গে কাজ করেছি, কিন্তু সে ছিল আমার প্রকৃত বন্ধু। আজ এতটা বছর পরও তাকে ভুলে যাওয়া সম্ভব হয়নি। হয়তো কখনো তাকে ভুলে যেতে পারব না। সারা দিন কাজ শেষে সময় করে উঠতে পারিনি, কিন্তু তাই বলে তোকে ভুলে যাইনি, সারা দিন তোকে অনেক মিস করেছি।’ নব্বইয়ের দশকের বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে বললেন চিত্রনায়িকা মৌসুমী। গতকাল ৬ সেপ্টেম্বর ছিল জনপ্রিয় এই নায়কের ২১তম মৃত্যুবার্ষিকী। সহশিল্পী আর কাছের বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কথাগুলো বললেন মৌসুমী।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে দেশের সিনেমায় আবির্ভাব হয় সালমান শাহ ও মৌসুমীর। প্রথম সিনেমা দিয়েই এই জুটি বেশ আলোচিত হন। সিনেমার আগে থেকেও তাঁদের দুজনের সম্পর্ক ছিল বলে জানান মৌসুমী। মাত্র চার বছরের অভিনয়জীবনে জনপ্রিয় এই নায়ক ২৭টি ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা উপহার দেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান সালমান। মৃত্যুর এত বছর পর এখনো প্রিয় নায়ক আর পছন্দের সহশিল্পী কাঁদান তাঁর ভক্ত ও বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের।

সালমান শাহর মৃত্যুর দিনটি স্মরণ করে মৌসুমী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সাথে জড়িত প্রতিটি মানুষ চোখের জলে ভাসছে আজ। কারণ আজ সেই দিন, যে দিন আমরা সবাই হারিয়েছি আমাদের অতি প্রিয় ও গুণী একজন তারকা সালমান শাহকে। সে শুধু একজন অভিনেতাই ছিল না, সে ছিল আমার শৈশব, কৈশোরের বন্ধু। ছোটবেলা থেকেই একসঙ্গে পথ চলা। মাঝপথে বিরতি, এরপর সোহানুর রহমান সোহান স্যারের “কেয়ামত থেকে কেয়ামত” ছবির মাধ্যমে আমাদের বন্ধুত্ব আবার নতুন করে শুরু হয়। কিন্তু তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। সিনেমায় কাজ শুরুর চার বছরের মাথায় সে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমায়।’

সালমান শাহকে এখনো আগের মতোই মনে করেন মৌসুমী। বললেন, ‘তুই আছিস আগের মতো বন্ধু হয়ে মনের গহিনে। যেখানেই থাকিস, ভালো থাকবি, মহান আল্লাহ তায়ালার কাছে এই কামনাই করি।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়া মৌসুমী ও সালমান শাহ জুটির অন্য সিনেমা হচ্ছে ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’ ও ‘দেনমোহর’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সালমানকে ভোলা সম্ভব না: মৌসুমী

আপডেট সময় ০৫:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭