ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ বছর আর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাসে সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক রাউন্ড হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল।

করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরেছে। তবে স্থগিত হওয়া ডিপিএলের ম্যাচ এই বছরে হওয়ার কোনো সম্ভবনা নেই।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হলে ডিপিএল আর আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আগামী বছর জানুয়ারিতে ডিপিএল শুরু হতে পারে বলে জানান তিনি।

সুজন বলেন, ‘এ বছর তো আসলে (ডিপিএল আয়োজন) সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা অলরেডি কমিটেড। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ততো আগে যাই, আমরা তারপরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের আগে মনে হয়না সম্ভব হবে। ‘

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তারা আসলে জাতীয় দলের ক্রিকেটারদের ডিপিএলে খেলা হবে বলে জানিয়েছেন সুজন। তবে যদি ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে না চায় তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরই ডিপিএল শুরু হতে পারে বলে জানান সুজন।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ আসলে প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা লিগ খেলবে, এটা আগেও হয়েছে। আমরাতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মতো হবে, ঘরোয়া ঘরোয়ার মতো হবে। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ ও স্বাভাবিক। কারণ দুটোতো কখনোই এক সাথে করা যাবে না। যদি ক্লাবগুলো চিন্তা করে আমরা আমাদের প্লেয়ার ছাড়া খেলবো না সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর হয়তো আমাদের চিন্তা করতে হবে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এ বছর আর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

আপডেট সময় ১০:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০