ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

আর্মেনিয়াকে আজারবাইজানের সেনাপ্রধানের বার্তা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আর্মেনিয়ার উদ্দেশে বার্তা দিয়েছেন আজারবাইজানের সেনাপ্রধান ও দেশটির প্রেসডেন্ট ইলহাম আলিয়েভ।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আনার আইভাজভ সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে বলেন, অভিযানিক অঞ্চলে মানবিক যুদ্ধবিরতি সম্পূর্ণ নিশ্চিত করেছে সরকার; আজারবাইজানি সেনাবাহিনী অঞ্চলটির মৃতদেহ সংগ্রহ ও বন্দি বিনিময়ের বিষয়ে প্রয়োজনীয় শর্ত সৃষ্টি করছে। খবর-আজভিশনের।

‘আমরা সতর্ক করছি যদি আর্মেনিয়ার সেনাবাহিনী ধারাবাহিকভাবে অভিযানিক অঞ্চলে উত্তেজনা সৃষ্টি ও মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আমাদের সেনাবাহিনী আরও কঠোর ও পর্যাপ্ত ব্যবস্থা নেবে।’

‘অপ্রত্যাশিতভাবে আর্মেনিয়ার শাসক মানবিক যুদ্ধবিরতি আগের মতো লঙ্ঘন করছে এবং জাবরাইলসহ মুক্ত অঞ্চলে গোলা নিক্ষেপ করছে। আজারবাইজানের সেনাদের লক্ষ্যবস্তু বানিয়ে সীমান্তে আর্মেনিয়ার বাহিনী গুলি করছে। ’

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো শনিবার রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

আর্মেনিয়াকে আজারবাইজানের সেনাপ্রধানের বার্তা

আপডেট সময় ০৯:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০