ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণার দাবি পলকের

আকাশ আইসিটি ডেস্ক : 

১৮ অক্টোবর বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শিশু শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের আজকে শিশুদের আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় আইসিটি বিভাগ সারা দেশে ৮০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করেছে। যেখানে শিশুরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তৈরি হচ্ছে। তিনি বলেন, সারা দেশে আরও ৫০০০ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং ৩০০টি স্কুলে “স্কুল অব ফিউচার” স্থাপনের জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিকদের জন্য শিশু অধিকার আইন করে গিয়েছিলেন এবং সংবিধানে প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষাকে অবৈতনিক করে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দর্শনকে বুকে ধারণ করে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই বাংলাদেশের মাটিতে আর যেন কখনো শেখ রাসেলের মতো নিরপরাধ শিশুকে জীবন দিতে হয় না সে জন্য প্রত্যেক শিশুকে প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণার দাবি পলকের

আপডেট সময় ০৮:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০