ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটে উত্থানপতন থাকবেই: শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয়বারের দেখায় মাহমুদুল্লাহ একাদশকে নাকানিচুবানি খায়িয়ে কার্যত ফাইনালে পৌঁছে গেছে নাজমুল একাদশ। দল অসাধারণ পারফরম্যান্স দেখালেও, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বারবারই ব্যাটিং ব্যর্থতায় পর্যদুস্ত। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন নাজমুল একাদশের এই তরুণ কাপ্তান।

প্রেসিডেন্টস কাপে আধিপত্য ধরে রেখেছেন বোলাররা। কিউরেটর বদল বা বাউন্ডারির সীমানা ছোট করেও কাঙ্ক্ষিত রানের দেখা মিলছে না। ব্যতিক্রম শুধু নাজমুল একাদশের সর্বশেষ ম্যাচের প্রথম ইনিংস। ব্যাটি ধসের পরেও আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম ও ইরফান শুক্কুরের ব্যাটিং দৃঢ়তায় ২৬৪ রানের পাহড়া জড়ো করে দলটি। যদিও ম্যাচের ফিরতি ইনিংসে উল্টো চিত্র, মাহমুদুল্লাহ একাদশ অলআউট ১৩৩ রানে!

তিন ম্যাচে দুই জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে নাজমুল একাদশ। দলের সাফল্যে খুশি তরুণ অধিনায়ক নাজমুল নিজের অফ ফর্মে দেখছেন ক্রিকেটীয় দৃষ্টিতে-স্বাভাবিক হিসেবে।

আসরের উদ্বোধনী ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষেই ২৮ রান এসেছিল শান্ত ব্যাট থেকে। ভালো করার ইঙ্গিত দিয়েও ইনিংসের ইতি ঘটায় দলের ব্যাটিং ধসে কাঠগড়ায় উঠেছিল শান্তর নামও। তাও ঐ ম্যাচে তো বেশ বেমানানই মনে হচ্ছিল শান্ত ব্যাটিং। ১৪ বলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন দলকে ভীষণ চাপে ফেলে।

তবে শান্ত নিজের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেন, ‘এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে। ক্রিকেট খেলায় উত্থান-পতন থাকবেই। আমি আশা করি সামনের ইনিংসগুলোতে ভালো করব।’

শান্তর ব্যাটিং ব্যর্থতা কিছুটা ঢাকা পড়েছে দলের দুর্দান্ত পারফরম্যান্সে। অধিনায়কের কন্ঠে দল নিয়ে উচ্ছ্বাস, ‘ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং তো অসাধারণ; যেভাবে প্রত্যেক খেলোয়াড় দায়িত্বে নিয়ে খেলছে অবশ্যই ভালো লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটে উত্থানপতন থাকবেই: শান্ত

আপডেট সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০