ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপাতত বন্ধ হচ্ছে না ইন্টারনেটসেবা

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারের আশ্বাসে অবশেষে সারাদেশে ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ও ডিস নেটওয়ার্ক সেবাদাতাদের সংগঠন কোয়াব।

শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠন দুটি।

সড়কে ঝুলন্ত ক্যাবল ও ডিস সংযোগের তার কাটার প্রতিবাদে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সেবা ও ক্যাবল নেটওয়ার্ক সংযোগ বন্ধের ঘোষণা দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব।

সেই সিদ্ধান্তের বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে ইএসপিএবি ও কোয়াব।

সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংগঠন দুটির নেতাদের কাছে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনার আরও কয়েকটা দিন আমাদের সময় দেন, যাতে আমরা এই সমস্যাটার অত্যন্ত সম্মানজনক সমাধান করতে পারি।’

মন্ত্রী বলেন, ‘করোনাকালে আইএসপিগুলো নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা দিয়েছে। কোয়াব ঘরে ঘরে ডিস সংযোগ পৌঁছে দিয়েছে। ফলে এদের বিরুদ্ধে বিরূপ আচরণ নয়।’ মন্ত্রী আরও বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমি এটুকু সবাইকে আশ্বস্ত করতে পারি— যৌক্তিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আর কোনও ক্যাবল কাটা হবে না।’

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম। সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, কোয়াবের সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের সদস্য ও নেতারা।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের সঙ্গেও কথা বলবো। আমি আইএসপিএবি ও কোয়াবের নেতাদের কাছে অনুরোধ করছি, আপনারা কঠোর অবস্থান থেকে সরে আসুন। আপনারা আমাদের সাতটা দিন সময় দিন। এরই মধ্যে আমরা সবাই মিলে একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবো।’

পরে ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ঘোষণা করে আইএসপিএবি ও কোয়াব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আপাতত বন্ধ হচ্ছে না ইন্টারনেটসেবা

আপডেট সময় ১০:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০