ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় শহর বানাচ্ছে চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় নতুন একটি শহর গড়ার পরিকল্পনা নিয়েছে চীন। যদিও চীনের এই উদ্যোগে এরই মধ্যে আপত্তি জানিয়েছে আমেরিকা। চীনের দক্ষিণাঞ্চলীয় সানশা এলাকার একজন কর্মকর্তা দ্বীপ শহর নির্মাণের কথা জানান।

তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশ অনুসারে দ্বীপ শহর নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট এমনটাই খবর দিয়েছে।

পরিকল্পনার আওতায় ইয়াংজিং দ্বীপের সঙ্গে ঝাওশু ও জিনকিং দ্বীপকে যুক্ত করে নতুন শহর নির্মাণ করা হবে এবং সেখানে স্ট্র্যাটেজিক সার্ভিস ও লজিস্টিক বেইজ গড়ে তোলা হবে।

শানশা শহরের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ঝ্যাং জুন বলেন, “দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো নিয়ে আমাদের সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা দরকার যাতে এগুলোকে আলাদা আলাদা কাজে ব্যবহার সম্ভব হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় কর্মকর্তারা সক্রিয় পদক্ষেপ নেবেন এবং প্রেসিডেন্টকে তাদের উদ্যোগের সন্তোষজনক রিপোর্ট দেখাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় শহর বানাচ্ছে চীন

আপডেট সময় ০৬:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০