ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

সাভারে কাজের বুয়াকে বাসায় ডেকে নিয়ে গণধর্ষণ!

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারে এক কাজের বুয়াকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে (৩০) এক গৃহবধূ বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এই গৃহবধূর সঙ্গে ওই গ্রামের বখাটে যুবক রাজু আলীর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে গতকাল সকালে ওই গৃহবধূকে মোবাইল ফোনে সামাইর গ্রামে রাজু আলী নিজ ভাড়াবাসায় ডেকে নেন রাজু আলী (৩৫)। পরে রাজু আলী ও আরেক বখাটে যুবক রিয়াজ আলী (২০) তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ওই গৃহবধূ তাদের নির্যাতনে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দুপুরের দিকে জ্ঞান ফিরলে তিনি চিৎকার দিলে ধর্ষণকারীরা তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। কিন্তু তখন স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যান।

ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষণকারী রাজু আলী ও রিয়াজ আলীকে আসামিকে করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ দুই আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের হৃদয়ে যখন প্রশান্তি ও বরকত নেমে আসে

সাভারে কাজের বুয়াকে বাসায় ডেকে নিয়ে গণধর্ষণ!

আপডেট সময় ০১:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০