ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

‘দক্ষতার অভাবে দূতাবাস অ্যাপের সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা’

আকাশ জাতীয় ডেস্ক:  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬০টি মিশনে দূতাবাস অ্যাপ চালু করা হয়েছে। তবে প্রবাসী কর্মীরা দক্ষতার অভাবে এই অ্যাপ থেকে সেবা নিতে পারছেন না।

শুক্রবার (১৬ অক্টোবর) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন রচিত ‘অদম্য বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৩ লাখ বাংলাদেশী প্রবাসী রয়েছেন। এসব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য আমরা দূতাবাস অ্যাপ চালু করেছি। এই অ্যাপে ৩৫ ধরনের সেবা দেওয়া হয়। তবে যারা এই সেবা দেবেন, তাদের সেই দক্ষতা নেই। আবার দক্ষতার অভাবে আমাদের প্রবাসীরাও এই সেবা নিতে পারেন না। অ্যাপে অনেক সময় নিজের ছবি ঠিকমতো দিতে পারেন না। জন্ম তারিখ ভুলভাবে লিখে দেন। সে কারণে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘দক্ষতার অভাবে দূতাবাস অ্যাপের সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা’

আপডেট সময় ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০