আকাশ জাতীয় ডেস্ক:
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন আদ্-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ।
তিনি জানান, ১৫ অক্টোবর বিকেলে রফিক-উল হককে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ধক্যজনিত, রক্তশূন্যতা ও ইউরিন ইনফেকশনের কারণে তার শারীরিক দুর্বলতা রয়েছে।
প্রবীণ এই আইনজীবী ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানিয়েছেন তবিবুর রহমান আকাশ
আকাশ নিউজ ডেস্ক 



















