ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জো বাইডেনকে সমর্থন দিলেন ট্রাম্পের উপদেষ্টা গিলিয়ানির মেয়ে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানির মেয়ে ক্যারোলাইনা রোজ গিলিয়ানি। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা এক প্রবন্ধে তিনি এমন সমর্থন প্রকাশ করেছেন।

আগামী ২ নভেম্বরের নির্বাচনকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই ঐতিহাসিক নির্বাচনে আমাদের কেউ নীরব রাখতে সক্ষম হবে না।

তিনি আরও লিখেছেন, আমার বাবা রুডি গিলিয়ানি। আমরা রাজনীতি ও অন্যান্য বিষয়ে দূরত্ব বজায় রাখি। আমার নামের শেষ অংশ গিলিয়ানিকে আমি আলাদা করেছি। সেভাবেই আমার জীবনকাল কাটিয়েছি।

তাই প্রকাশ্যে নিজেকে একজন গিলিয়ানি বলে পরিচয় দিতে আমি বিপরীত বোধ করি। কিন্তু আমি মনে করি এবার আমাদের নীরব রাখতে কেউই সমর্থ হবেন না।

উল্লেখ্য, ক্যারোলাইনা রোজ গিলিয়ানি একজন পরিচালক, অভিনেত্রী ও লেখিকা। বসবাস করেন লস অ্যানজেলেসে। ২০১৬ সালের নির্বাচনে তিনি সমর্থন দিয়েছিলেন হিলারি ক্লিনটনকে। ২০১২ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জো বাইডেনকে সমর্থন দিলেন ট্রাম্পের উপদেষ্টা গিলিয়ানির মেয়ে

আপডেট সময় ০৪:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০