ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ইরানে আরও ১০ ক্ষেপণাস্ত্রের আঘাত; তেহরানের কঠোর হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নাগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধরত দেশগুলোকে ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলার আঘাত সম্পর্ক কঠোরভাবে সতর্ক করে দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার ব্যবধানে ইরানের কয়েকটি গ্রামে ১০টি ক্ষেপণাস্ত্র ও গোলা আঘাত হানার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বৃহস্পতিবার রাতে ওই সতর্কবাণী উচ্চারণ করে বলেন, এ ধরনের বিক্ষিপ্ত গোলাবর্ষণ অব্যাহত থাকলে তেহরান নীরব থাকবে না।

তিনি আরও বলেন, এ ধরনের খামখেয়ালি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং সীমান্ত এলাকার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করাকে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের রেডলাইন বলে মনে করে।

তবে ইরান এরইমধ্যে এসব ক্ষেপণাস্ত্র ও গোলার জবাব দিয়েছে বলে যে গুজব ছড়ানো হয়েছে তা নাকচ করে দেন এই মুখপাত্র।

এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ‘খোদা-অফারিন’ কাউন্টির গভর্নর আলী আমিরি-রাদ জানান, বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় তার কাউন্টির কোলিবিগলু ও কাদখোদালু গ্রামে ১০টি ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই খোলা জায়গায় পড়লেও একটি ক্ষেপণাস্ত্র কোলিবিগলু গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে বাড়ির একাংশ বিধ্বস্ত হয় এবং একজন ইরানি আহত হন।

এ নিয়ে গতমাসে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত খোদা-অফারিন কাউন্টির গ্রামগুলোতে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা আঘাত হানল।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আজারবাইজান ও আর্মেনিয়াকে চিঠি দিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উত্তর সীমান্তবর্তী এই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

ইরানে আরও ১০ ক্ষেপণাস্ত্রের আঘাত; তেহরানের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০