ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৬ অক্টোবর খুলছে সিনেমা হল, খালি রাখতে হবে আসন

আকাশ বিনোদন ডেস্ক : 

আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্তে ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। খবর বাসস।

করোনাভাইরাস (কোভিড-১৯) এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় হল কর্তৃপক্ষকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে সরকারি তথ্যবিবরণীতে।

দেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।

ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। বন্ধ হয় সিনেমা হলও। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি। ৭ম দফায় বাড়ানো ছুটি চলে ৩০ মে পর্যন্ত। ৩১ মে থেকে সাধারণ ছুটি উঠে যায়। কিন্তু সিনেমা হলগুলো খোলার অনুমতি দেয়নি সরকার। এ নিয়ে সরকারের কাছে বারবার আবেদন জানান হল মালিকরা।

পরে চলচ্চিত্র অঙ্গণের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৬ অক্টোবর খুলছে সিনেমা হল, খালি রাখতে হবে আসন

আপডেট সময় ০৯:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০