ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশু বিছানায় প্রস্রাব করায় মাকে মারধর, হাসপাতালে রোগীর নাম কর্তন

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝালকাঠির রাজাপুরে ৯ মাসের শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় প্রস্রাব করায় শিশুটির মা রোজিনাকে মারধর ও রোগী শিশুটির বাবা মো. গিয়াস হাওলাদারের নাম কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হাসপাতালের টিএইচএ ডা. মো. আবুল খায়ের মাহমুদ রাসেল রোগীর স্ত্রীকে মারধর ও রোগীর নাম কেটে রাতেই হাসপাতাল থেকে বের করে দেন।

গিয়াস পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা এলাকার রশিদ হাওলাদারের পুত্র।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অসুস্থ রোগীর নাম কেটে দেয়ার পর রাত সোয়া ৯টায় রাজাপুর প্রেস ক্লাবে এসে তিনি এসব অভিযোগ করেন।

শিশুটির মা রোজিনা বেগম জানান, অসুস্থ অবস্থায় তার স্বামী গিয়াস হাওলাদারকে গত ১০ অক্টোবর মেডিকেলে ভর্তি করেন। মঙ্গলবার রাতে তার স্বামী বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি পাশের বেডে শিশুটিকে রেখে ডাক্তার ডাকতে যান। এ সময় শিশুটি ওই বেডে প্রস্রাব করে।

তিনি জানান, ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল রোগীর কাছে এলেও রোগীর সমস্যা না দেখেই শিশুটি কেন বিছানায় প্রস্রাব করেছে এর কৈফিয়ত জানতে চান। তার চুলের মুঠি ধরে শিশুটির বুকের ওপরে ঠাসা দেয়। পরে ডাক্তার আরও ক্ষিপ্ত হয়ে ওই রাতেই তার স্বামীর নাম কেটে মেডিকেল থেকে বের করে দেন। তখনও তার স্বামী ব্যথায় কাতরাচ্ছিলেন।

এ ব্যাপারে টিএইচএ মো. আবুল খায়ের মাহমুদ রাসেলের কাছে জানতে চাইলে তিনি মারধরের ঘটনাটি অস্বীকার করে বলেন, ওই রোগীকে তিন দিন চিকিৎসা দিয়েছি। সব ধরনের ওষুধ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরবরাহ করেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণের কথা বললে এ গুজব রটায়। একজন ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা গুজব রটানো হীনমানসিকতার পরিচয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু বিছানায় প্রস্রাব করায় মাকে মারধর, হাসপাতালে রোগীর নাম কর্তন

আপডেট সময় ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০