ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষেতে সার দিতে যাওয়ার পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় ফসলি জমির ক্ষেতের বিরোধ নিয়ে আয়ুব নবী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গলাকাটা অবস্থায় ক্ষেতের পাশে ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আয়ুব নবী উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব ভিলেজার পাড়া ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে আয়ুব বাড়ির এক কিলোমিটার দূরে সবজি খেতে সার দিতে যায়। দুপুরে বাড়িতে ভাত খাওয়ার জন্য না ফেরায় তার বাবা শাহ আলম খোঁজ নিতে ক্ষেতে যায়। সেখানে পৌঁছার পর আয়ুবকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে খেতের পাশে একটি ড্রেনে গলাকাটা লাশ দেখতে পায়। লাশের উপর লতাপাতা মুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, একই এলাকার নেজাম উদ্দিনের সাথে আয়ুব আলীর পরিবারের ক্ষেতের চারা উপড়ানো নিয়ে এক সপ্তাহ আগে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, ঘটনাটি জানার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষেতে সার দিতে যাওয়ার পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০