ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উইঘুর মুসলিমদের নির্যাতন, চীনের কড়া সমালোচনা ট্রুডোর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উইঘুর মুসলিমদের নির্যাতনের বিষয়ে চীনের কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার চীন-কানাডা কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দেওয়া এক বক্তব্যে তিনি এই সমালোচনা করেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীন কর্তৃপক্ষের হংকংয়ে দমননীতি এবং উইঘুর মুসলিমদের আটকে রাখার তীব্র সমালোচনা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে কানাডার উদ্বেগ রয়েছে। হংকং ও জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ব্যাপারে চীনা-নীতি নিয়ে অটোয়া উদ্বিগ্ন। বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তার নিজের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কারও জন্যই ইতিবাচক নয়।
জাস্টিন ট্রুডো আরও বলেন, চীন বিশ্বের অন্য দেশের নাগরিকদের পাশাপাশি দুই কানাডিয়ান নাগরিককেও বিনাবিচারে আটকে রেখেছে। এসব বিষয়ে কানাডা মিত্রদের সঙ্গে কাজ করবে।

উল্লেখ্য, ২০১৮ সালে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সিএফও মেং ওয়ানজৌকে গ্রেফতার করে কানাডা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উইঘুর মুসলিমদের নির্যাতন, চীনের কড়া সমালোচনা ট্রুডোর

আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০