ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রের এক কোটির বেশি ভোটার এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত ভোট পড়েছে এক কোটি চার লাখ।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত আগাম ভোটের প্রবণতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে।

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই। এছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লাখ করা গেছে।

ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে স্থানীয় সময় সোমবার সকালে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে।

এনবিসি নিউজ জানিয়েছে, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।-পার্সটুডে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে

আপডেট সময় ০৮:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০