ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বজাতীয়দের প্রতি আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতা ইতিহাস ক্ষমা করবে না

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, যেসব আরব দেশ স্বজাতীয় ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না। খবর পার্সটুডের।

তিনি মিডল ইস্প আই’কে দেয়া এক সাক্ষাৎকারে আবারো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন। হানিয়া বলেন, যেসব আরব দেশ দখলদার শক্তির সঙ্গে হাত মিলিয়েছে তারা অবশ্যই পরাজিত হবে কারণ, দখলদার ইসরায়েলকে তাদেরকেও ছাড়বে না।

হামাস নেতা বলেন, ‘ইহুদিবাদীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্প্রসারণকামী চেতনা নিয়ে গড়ে উঠেছে। তারা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্টা করতে চায়। আমরা আমিরাতি, বাহরাইনি বা সুদানিদেরকে এই সম্প্রসারণকামী পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে দেখতে চাই না। ইতিহাস তাদের ক্ষমা করবে না, তাদের জনগণ তাদের ক্ষমা করবে না এবং মানবিক আইনেও তারা ক্ষমা পাবে না।’

গত ১৫ সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথিত শান্তি চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ফিলিস্তিনের সাধারণ জনগণ এবং সেখানকার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ইসরায়েলের ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজাতীয়দের প্রতি আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতা ইতিহাস ক্ষমা করবে না

আপডেট সময় ০৬:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০