ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রশাসনিক তদন্ত কমিটির তদন্তে উঠে আসায় প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ থানার ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, ওসি হারুনকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর নির্যাতনের বিষয়টি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওর বিষয়টি ৩২ দিন গড়ালেও কেন বেগমগঞ্জ থানার ওসি হারুন জানলো না তা গণমাধ্যম ও আইনশৃংখলা সভায় উঠে আসায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। এছাড়াও বিষয়টি পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবি নজরে কেন এল না, তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকায় এক নারীর (৩৬) সঙ্গে তার আগের স্বামী দেখা করতে তার বাবার বাড়িতে এসে ঘরে ঢুকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার।

রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে বেগমগঞ্জ থানা প্রশাসন ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। ওসির অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে বিভিন্ন মহল থেকে জোর দাবি জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ০৫:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০