ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের লকডাউনে মালয়েশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে শর্ত সাপেক্ষ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।

এই আরএমসিওতে নতুন করে আওতাভূক্ত হচ্ছে রাজধানী কুয়ালামাপুর, পুত্রাজায়া, সেলাঙ্গর ও সাবাহ রাজ্য। এতদিন শুধু দেশটির সাবাহ, পোর্ট ক্লাং ও কেদাহ রাজ্য মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও লকডাউন করা হয়েছিল।

আগামী ১৪ অক্টোবর (বুধবার) থেকে ২ সপ্তাহের জন্য এই আরএমসিও লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দেশটির সিনিয়র মন্ত্রী দাতু সেরী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, সেলাঙ্গর সহ আশপাশে সম্প্রতি আশঙ্কাজনক কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সুপারিশ জমা হওয়ার পর এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
এই লকডাউনে মালয়েশিয়ার সব ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা এবং সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে কলকারখানা স্বাভাবিকভাবে চলবে।

এক জেলা থেকে অন্য জেলা বা প্রদেশে যাওয়া যাবে না। তবে সাধারণ শ্রমিকরা তাদের মালিকের কাছ থেকে অনুমতি পত্র নিয়ে যে কোন জেলায় যেতে পারবেন। প্রতিটি পরিবার থেকে ২ জন বাহিরে গিয়ে মুদির দোকান থেকে মালামাল কিনতে পারবেন।

রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে কি না সে বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি।

১ সপ্তাহ আগে দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বলেছিলেন পুরো মালয়েশিয়া লকডাউন করার পরিকল্পনা নেই।

সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের লকডাউনে মালয়েশিয়া

আপডেট সময় ০৯:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০