ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

২৫ বছর ধরে লটারির একই নম্বরের টিকিট ক্রয়, অবশেষে বাজিমাত!

আকাশ নিউজ ডেস্ক: 

দীর্ঘ ২৫ বছর ধরে একই নম্বরের লটারির টিকিট কেটে যাচ্ছিল এক দম্পতি। তাদের বিশ্বাস ছিল, কোটি টাকার জ্যাকপট একদিন তাদের হাতে ধরা পড়বেই। অবশেষে হলোও তাই।

ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। খবর আইরিশ টাইমস।

দীর্ঘ ২৫ বছর পর তাদের ভাগ্যের চাকা ঘুরল। মিলল ৫৩ লাখ ৯৫ হাজার ৭৯৮ ইউরো বা ৪৭ কোটি টাকা।
আয়ারল্যান্ডের কিলকেনির ওই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল– একদিন না একদিন এই নম্বরে বড় কোনও পুরস্কার মিলবেই মিলবে।

এই লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে শামিল করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটি চলে ২৫ বছর ধরে। এবার সেই সবুরে মেওয়া ফলল।

ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখেই জ্যাকপট জিতেছেন, যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা।

পরিবারের প্রধান জানিয়েছেন, এতদিন তারা বেশ আর্থিক সমস্যায় ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনও বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত পাকিস্তান শাসিত কাশ্মীর, লংমার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা

২৫ বছর ধরে লটারির একই নম্বরের টিকিট ক্রয়, অবশেষে বাজিমাত!

আপডেট সময় ০৮:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০