ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে যুবককে বলাৎকারের অভিযোগে আইনজীবী কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশালে ২৪ বছর বয়সী এক যুবককে বলাৎকারের অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ।

৫৬ বছর বয়সী আইনজীবী একেএম শামসুল হকের বিরুদ্ধে শনিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন বলাৎকারের শিকার ওই যুবক।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই ফজলুল হক জানান, বলাৎকারের শিকার যুবকের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে। তার চালচলন অনেকটা নারীসুলভ।

তিনি জানান, একটি জমি কেনাবেচাকে কেন্দ্র করে আইনজীবী শামসুল হকের সাথে তার পরিচয়। শামসুল হকের মালিকানাধীন জমি রয়েছে নগরীর কাশিপুর এলাকায়। ওই জমি বিক্রির জন্য কয়েক মাস আগে জমিতে সাইনবোর্ড টানিয়ে দেন তিনি। সাইনবোর্ডে তার ব্যক্তিগত মোবাইল নম্বর দেয়া ছিল।

ওই জমি কেনার জন্য আইনজীবি শামসুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন বলাৎকারের শিকার যুবক। যাতায়াত শুরু করেন শামসুল হকের নগরীর গোরস্থান রোডের বাসায়। কম দামে জমি দেয়ার প্রলোভন দেখিয়ে গেল ৫ ফেব্রুয়ারী তাকে বলাৎকার করেন শামুল হক।

এরপর ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার তাকে বলাৎকার করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন ওই যুবক। একই সাথে তার উপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোররাতে থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই ফজলুল হক। তিনি বলেন, বলাৎকারের শিকার যুবকের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে যুবককে বলাৎকারের অভিযোগে আইনজীবী কারাগারে

আপডেট সময় ১০:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০