ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান

১৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয় খুলে দেওয়াসহ তিন দফা জানিয়েছেন কিন্ডারগার্ডেন শিক্ষকরা।

বাকি দুই দফার মধ্যে রয়েছে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য বরাদ্দ পাওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া।

রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষকদের পক্ষে এ দাবি জানিয়েছে কিন্ডারগার্ডেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব জাহাঙ্গীর কবীর রানা লিখিত বক্তব্যে বলেন, করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে সরকারি নির্দেশে সারাদেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্ডেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৮ লাখ শিক্ষক এবং অন্যান্য কর্মচারী মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষক কর্মচারীর জীবন আজ বিপর্যয়ের মুখে। আর্থিক চাপ ও চরম হতাশায় নিপতিত হয়ে এর মধ্যে ১৪ জন শিক্ষক আত্মহত্যা ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অনেক শিক্ষক পেশা পরিবর্তন করে রিকশাচালক, ভ্যানচালক, ফলবিক্রেতা অথবা রাজমিস্ত্রির কাজ করছেন।

তিনটি মূল দাবি তুলে ধরে জাহাঙ্গীর কবীর বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয় খুলে দিতে হবে, শিক্ষক কর্মচারীদের জন্য একটি সম্মানজনক বরাদ্দ দিতে হবে সরকারকে এবং আমাদের বিদ্যালয়গুলোতে স্ব স্ব শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে মেধা মূল্যায়নের সুযোগ করে দিতে হবে।

সংগঠনটির আহ্বায়ক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান সরকার বলেন, পৃথিবীর অনেক দেশে বিদ্যালয় খোলা। দেশের সবকিছু খোলা। দেশের আর কোনো খাত দেখলে বোঝা যাবে না যে, এ দেশে করোনা বলতে কিছু আছে। শুধু আমাদের বেলাতেই করোনা। অথচ এ খাতে প্রায় ৫০ লাখ মানুষ নির্ভরশীল।

সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা গোলাম মোস্তফাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

১৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি

আপডেট সময় ০৭:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০