ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের গাড়ি পোড়ানোর দায়ে জামায়াত-শিবিরের ২১ কর্মীর ২ বছরের জেল

আকাশ জাতীয় ডেস্ক:   

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।

এ সময় ২১ আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। অন্য ১৪ আসামি পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালতে উপস্থিত আসামিরা হলেন-শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন।

কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- জেলা জামায়াতের সাবেক আমির প্রধান আসামি নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমির সৈয়দ গোলাম সারোয়ার, কাজি ইয়াকুব আলী, হেলাল উদ্দিন ভূইয়া, গোলাম ফারুক, রুস্তম আলী, নিপু, ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি রাসেদুল করিম রানা, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম হুমায়ুন, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইকবাল ও বিল্লাল আহমেদ।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ২২ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের আগস্ট ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দিলেন আদালত।

কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ দিদারুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশের গাড়ি পোড়ানোর দায়ে জামায়াত-শিবিরের ২১ কর্মীর ২ বছরের জেল

আপডেট সময় ০৫:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০