ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতির মধ্যেই আজারবাইজানে আর্মেনীয় হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় হামলা চালিয়েছে আর্মেনিয়া।

যুদ্ধবিরতির আইন লঙ্ঘন করে রবিবার আর্মেনীয়দের ওই হামলায় গানজায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরা। হামলার পর বিতর্কিত অঞ্চল নাগর্নো-কারাবাখে পরিস্থিতি অবনতির জন্য একে অপরকে দায়ী করছে দুই দেশ।

দুই সপ্তাহের লড়াইয়ের পর গত শুক্রবার মস্কোয় আলোচনার সময় দুই দেশ সাময়িক যুদ্ধের বিষয়ে একমত হয়। পরবর্তীতে শনিবার যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত আসে। কিন্তু শান্তি স্থাপনের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার আবারও আজারবাইজানে হামলা চালায় আর্মেনিয়া।

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। যা গেল ২৭ সেপ্টেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অঞ্চলটির প্রশাসন জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে লড়াইয়ে শুক্রবার পর্যন্ত তাদের ৩৭৬ জন জওয়ান ও ২৭ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

এদিকে বিদ্রোহীদের অভিযোগ উড়িয়ে আজারবাইজান দাবি করেছে যে অপরপক্ষই প্রথমে হামলা চালায়। ফলে বাধ্য হয়ে তাদের জবাব দিতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধবিরতির মধ্যেই আজারবাইজানে আর্মেনীয় হামলা

আপডেট সময় ০৪:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০