ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অস্ত্রের পর এবার নগ্ন ছবি সেই এমপির ফেসবুকে, থানায় জিডি

আকাশ জাতীয় ডেস্ক:  

অস্ত্র প্রদর্শন সংক্রান্ত আলোচনা না থামতেই বগুড়ার এমপি রেজাউল করিম বাবলুর ফেসবুকে এবার নগ্ন ছবিরও দেখা মিলেছে। এর আগে বগুড়া-৭ আসনের আলোচিত এমপির হাতে পিস্তলসহ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ‘ভাইরাল’ হয়ে যায়। গত শুক্রবার থেকে পিস্তলসহ এমপির ছবি নিয়ে আলোচনার মধ্যেই গতকাল তার টাইমলাইনে মিলেছে অশ্নীল ছবির সন্ধান।

ছবির বিষয়টি নিয়ে গতকালই তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন বাবলু। একাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চমক দেখান।

কীভাবে অস্ত্রের পর নগ্ন ছবি নিজের ফেসবুকে গেল- এ ব্যাপারে জানতে চাইলে রেজাউল করিম বাবলু জানান, হয়তো কেউ আমার ফেসবুকের পাসওয়ার্ড জেনে গেছে। এরপর ওই ব্যক্তি ফেসবুকের নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে অস্ত্রের ছবি ও পরে নগ্ন একটি ছবি দিয়েছে। পরে আমি ওই নগ্ন ছবি ডিলিট করে দিয়েছি। তবে আমার ফেসবুক আইডি হ্যাকড হয়নি।

তেজগাঁও থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, এমপি একটি জিডি করেছেন। কে বা কারা এ ঘটনায় জড়িত, আমরা খুঁজে দেখব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্রের পর এবার নগ্ন ছবি সেই এমপির ফেসবুকে, থানায় জিডি

আপডেট সময় ১২:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০