ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত সীমান্তে ৬০ হাজারের বেশি সৈন্য মোতায়েন চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোলে (এলএসি) ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। জাপানে কোয়াড গ্রুপ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে। এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিলো। যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

এসময় তিনি বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠার সমালোচনাও করেছেন। ভারত-প্রশান্ত মহাভারতীয় অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্র, জাপান ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার টোকিওতে বৈঠক করেন।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। দক্ষিণ চীন সাগর, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক আগ্রাসন নিয়ে প্রতিবেশিদের সঙ্গে উত্তেজনার মাঝে টোকিওতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত সীমান্তে ৬০ হাজারের বেশি সৈন্য মোতায়েন চীনের

আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০