ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

উহানের অনেক আগেই বিশ্বে করোনা ছড়িয়েছিল‌, নতুন দাবি চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে কোণঠাসা চীন। এবার নিজেদের বাঁচাতে নতুন এক দাবি করল বেজিং। চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া চুনিংয়ের দাবি, উহানের করোনা সংক্রমণের অনেক আগেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মারণ ভাইরাস ছড়িয়েছিল। তবে উহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল।

গত বছরের শেষের দিক থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেখানকার সামুদ্রিক বাজার থেকে এই রোগ ছড়িয়েছিল বলে দাবি করেছিল চীন। এদিনও সেই দাবিতে অনড় থেকেছে তারা।

বেজিংয়ের সাংবাদিক বৈঠকে হুয়া দাবি করেন, চীনের উপর দোষ চাপাচ্ছে গোটা দুনিয়া। অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। তার দাবি, উহান যখন মারণ ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে। নিজেদের পিঠ চাপড়ে হুয়ার মন্তব্য, চীনতো ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল।

চীনে করোনা ভাইরাসের জিনের গঠন বিন্যাস পরীক্ষা করা হয়েছে। তাতেই এই প্রমাণ মিলেছে বলে খবর। হুয়া জানিয়েছেন, ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বোঝা গেছে, ইউহান থেকে নাকি এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি। তাদের আরও দাবি, চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে চীনা বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া বলেছেন, উহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। আমেরিকা এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে। বলা হয়েছে, চীনের ওয়েট মার্কেট থেকে ভাইরাস নাকি বাদুড় ও প্যাঙ্গোলিনের মারফৎ ছড়িয়ে পড়েছে। এই তথ্যও ভুল বলে দাবি করেছেন হুয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

উহানের অনেক আগেই বিশ্বে করোনা ছড়িয়েছিল‌, নতুন দাবি চীনের

আপডেট সময় ০১:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০