ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক: ওবায়দুল কাদের

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙ্গে দিয়ে বিএনপির আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় দেশে সর্বপ্রথম অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ে নতুন বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এই সকল দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর। বরং আন্দোলনে ব্যর্থতার জন্য দল থেকে তাঁর নিজেরই (ফখরুল ইসলামের) পদত্যাগ করা উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। বিএনপির কথায় আসিনি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে আমরা থাকব না। সংবিধানের বাইরে কিছুই হবে না। আরেকটা গণতান্ত্রিক নির্বাচন হবে।

ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কোন আইনের ভিত্তিতে তারা আমাদের পদত্যাগ চায়। আগাম নির্বাচনের দাবি আগাম রসিকতা ছাড়া আর কিছুই নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭