ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

এবার আশুলিয়ায় গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেফতার ৫

আকাশ জাতীয় ডেস্ক:  

এবার আশুলিয়ার এক গৃহবধূকে (২০) গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণকারীরা মোবাইল ফোনে গণধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

বুধবার দিবাগত রাতে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবার দিবাগত রাতে আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- সাইফুল ইসলাম (১৮), অন্তর মিয়ার (১৯), জ্যোতি সাহা (২০), পাপ্পু সাহা (১৯) ও মিলন (২১)।

এছাড়া রতন সাহা (২৩)ও উজ্জল মিয়া (২০) নামে আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইফুল জন্মদিনের কথা বলে ওই নারীকে ডেকে নেয়। পরে তাকে আশুলিয়ার রুস্তমপুর এলাকার জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে। গণধর্ষণের সেই ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে অভিযুক্তরা।

গৃহবধূর অভিযোগ, হাত-পা ও মুখ চেপে ধরে রতন তার সঙ্গীরা তাকে গণধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ফুটেজ ধারণ করে।

আশুলিয়ার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এরই মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তবে ভিডিও ফুটেজ এখনও উদ্ধার করা সম্ভাব হয়নি। অভিযান চলছে।

তিনি জানান, তাদের সাত দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ধর্ষিতা ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

এবার আশুলিয়ায় গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেফতার ৫

আপডেট সময় ০১:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০