ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’

আকাশ জাতীয় ডেস্ক:  

নিত্যনতুন স্লোগানে ছন্দে ছন্দে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা।

‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণের প্রতিবাদে এ স্লোগান দেওয়া হয়।

এদিন বেলা ১১টা থেকেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদকারীরা জড়ো হতে দেখা যায়। বৃহস্পতিবার টানা চারদিনের মতো এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

প্রতিবাদ কর্মসূচি থেকে প্রতিদিন নিত্যনতুন স্লোগান দিতে দেখা যায়। ‘একাত্তরের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের দাঁড়াও রুখে’, ‘প্রতিবাদের স্লোগান মুখে, ধর্ষকদের দাঁড়াও রুখে’, ‘প্রীতিলতার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ইলা মিত্রের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘পাড়া-মহল্লা থেকে ধর্ষকদের বয়কট কর, বয়কট কর’ প্রভৃতি।

করোনাকালীন মহামারিতে আন্দোলনকারীদের অনেকের মুখের মাস্কে ‘স্টপ রেপ’ লিখে প্রতিবাদ করতে দেখা যায়। এছাড়াও ধর্ষণবিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ফেস্টুন ও চিত্রাঙ্কন করতেও দেখা যায় এসময়।

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীরা সারাদেশে অব্যাহত ধর্ষণ প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’

আপডেট সময় ১০:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০