ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীর ওপর রাগ করে ৪৮ বছর বনবাসে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৭১ বছরের বৃদ্ধ কেন্নাচাপ্পা গৌড়া ঘর ছেড়েছিলেন ১৯৬৮ সালে। এরপর হতে একা একাকি প্রায় ১৩০ কিলোমিটার দূরে সুলিয়া এলাকার মারগাঞ্জ অভয়ারণ্যে বাস করছেন তিনি। স্ত্রীর ওপর রাগ করে ৪৮ বছর ধরে বনে বাস করছেন জনৈক ব্যাক্তি। এমন একটি ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে।

তামিলনাড়ু রাজ্যের ৭১ বছরের বৃদ্ধ কেন্নাচাপ্পা গৌড়া ঘর ছেড়েছিলেন ১৯৬৮ সালে। এরপর হতে একা একাকি প্রায় ১৩০ কিলোমিটার দূরে সুলিয়া এলাকার মারগাঞ্জ অভয়ারণ্যে বাস করছেন তিনি। সম্প্রতি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে উঠে আসে ওই ব্যক্তির বনবাস জীবন কাহিনী। এরপর তাকে নিয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশ হতে থাকে।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজ বলেছে, ২২ বছর বয়সে ১৯৬৭ সালে বিয়ে করেছিলেন কেন্নাচাপ্পা। স্ত্রী উমা ছিলেন অতি রাগী প্রকৃতির। একদিন কথা কাটাকাটির কারণে স্ত্রী পরিবারের সদস্যদের সামনে গায়ে হাত তোলেন। সেদিন রাগে-ক্ষোভে কেন্নাচাপ্পা বনবাসী হন। বাড়ি ছাড়ার সময় তিনি প্রতিজ্ঞা করেন, যতোদিন পর্যন্ত উমা মারা না যাবেন ততোদিন তিনি বাড়ি ফিরবেন না। এরপর হতে বনে বনেই কাটছে ৭১ বছর বয়েসী এই বৃদ্ধের।

জিনিউজের অনুসন্ধানে জানা গেছে, যে নারীর জন্য ঘর ছেড়েছেন কেন্নাচাপ্পা সেই নারী তার স্ত্রী এখনও জীবিত। কয়েক বছর আগে স্বামীর সন্ধান পেয়েছিলেন তিনি। তবে জানার পরও স্বামীকে ফিরিয়ে আনতে যাননি এবং তার একমাত্র ছেলেকেও বাবার কাছে যেতে দেননি উমা।

টিভি চ্যানেল ইন্ডিয়া টাইমসকে কেন্নাচাপ্পা গৌড়া জানান, নারকেল পাতা দিয়ে বানানো একটি ছোট্ট ঘরে বসবাস করেন তিনি।জঙ্গলে কৃষিকাজ করে উৎপন্ন আলু দিয়ে বানানো খাবার খেয়েই কাটে তার জীবন। এভাবেই এতোটি বছর বেঁচে রয়েছেন কেন্নাচাপ্পা!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর ওপর রাগ করে ৪৮ বছর বনবাসে

আপডেট সময় ০৬:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭