ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের হাইকোর্টে নওয়াজের ভাষণ নিষিদ্ধের আবদেন নাকচ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ-এন প্রধান নওয়াজ শরিফের ভাষণ নিষিদ্ধ করার একটি আবেদন ইসলামাবাদ হাইকোর্টে নাকচ হয়ে গেছে।পাকিস্তানের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর দিয়ে বলেছে, আবেদনকারী অভিযোগ করেন, ‘নওয়াজ সম্প্রতি দেশের বিরুদ্ধে ‘ঘৃণা উদ্রেককর’ বক্তৃতা দিয়ে চলেছেন। এতে জনস্বার্থের ক্ষতি তো হচ্ছেই, পাকিস্তানের নিরাপত্তাও বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’

বার্তা সংস্থা এএনআই জানায়, আবেদনকারীর পক্ষের যুক্তি শোনেন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ। আবেদনকারীর কৌঁসুলি বলেন , নওয়াজ শরিফ গত বছর নভেম্বরে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তাগাদা দেওয়া সত্ত্বেও তিনি দেশে এসে মামলায় হাজির হননি। তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তিনি লন্ডনে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন আর বক্তৃতায় পাকিস্তানের ইনস্টিটিউশনগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করে চলেছেন। তাই, নওয়াজের বক্তৃতার প্রচার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিষিদ্ধ করতে হবে। আদালত রায়ে বলেছে, রাজনৈতিক বিষয়কে আদালত সাংবিধানিক এখতিয়ারভুক্ত করতে পারে না। কারণ অভিযোগটির ‘বিকল্প প্রতিকারের’ ব্যবস্থা আইনি বিধানেই করা সম্ভব।

রায়ে বলা হয়, পাকিস্তানের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিরকে দেশের নিরাপত্তা সুরক্ষায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। একটা রিট আবেদন আদালত গ্রহণ করার ওপর অবশ্যই দেশের নিরাপত্তা নির্ভর করে না। বিচারক তার রায়ে বলেন, আইনি বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতেও হাই কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হবে, সে বিষয়ে আবেদনকারী যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের হাইকোর্টে নওয়াজের ভাষণ নিষিদ্ধের আবদেন নাকচ

আপডেট সময় ০৪:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০