ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এক লাখ ৬৬ হাজার ফিলিস্তিনি বসতি ভেঙে দিয়েছে ইসরায়েল’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া, ইসরায়েলি দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন। আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

ওই রিপোর্টের বরাত দিয়ে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গতকাল মঙ্গলবার আলাদা খবর প্রচার করেছে। অধিকৃত জেরুজালেম আল-কুদস শহর ভিত্তিক এই সংগঠন এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের কারণে ১০ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, চলতি ২০২০ সালের প্রথম নয় মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘এক লাখ ৬৬ হাজার ফিলিস্তিনি বসতি ভেঙে দিয়েছে ইসরায়েল’

আপডেট সময় ০৮:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০