ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাতে শিশুটির বাবা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ৪ শিশুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (৭ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। তাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।

এর আগে রোববার (৪ অক্টোবর) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী এলাকায় এ ঘটনা ঘটে।

খেলাধুলার কথা বলে ওই দিন বিকেলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে অপর চার শিশু ধর্ষণ করে বলে দাবি পরিবারের।

সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

শিশুটির অবস্থা ও তার সঙ্গে কথা বলে ধর্ষণের সন্দেহ হলে পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই।

বিষয়টি পুরো শিশুদের নিয়ে, তাই অভিযোগ পাওয়ার পর থেকে এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর প্রচলিত আইনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ৪

আপডেট সময় ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০