ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটেনের কাছে ৮শ মিলিয়ন পাউন্ডের স্বর্ণ ফেরত চায় ভেনেজুয়েলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ব্রিটেনের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রাখা ৮শ মিলিয়ন পাউন্ডের স্বর্ণ ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

জাতিসংঘের মধ্যস্ততায় এ স্বর্ণ ফিরে ফেলে তা বিক্রি করে খাদ্য ও কোভিড চিকিৎসায় তা ব্যয় করার শর্তে রাজি হয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এ অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এতে দেশটিতে তেল সংকট ছাড়াও অর্থনৈতিক সংকটও কঠিন হচ্ছে।

ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ হলেও দেশটির তেল পরিশোধানাগার দীর্ঘদিন ধরে সংস্কার করা সম্ভব হচ্ছে না মার্কিন নিষেধাজ্ঞার কারণে। ইরান ভেনেজুয়েলায় তেল রফতানি করলেও তাতেও বাধ সাধছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রাখা স্বর্ণ ভেনেজুয়েলা বিক্রির উদ্যোগ নিলে তাতে ব্যাংকটির কর্মকর্তারা বাধা দেন। এ নিয়ে বিতর্ক শেষ পর্যন্ত আদালতে গড়ায়।

এছাড়াও অভিযোগ তোলা হয় ৫৭ বছরের মাদুরো ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন এবং যে নির্বাচনে অধিকাংশ বিরোধীদল নির্বাচন বয়কট করে। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হিসেবে জুয়ান গুয়াইদোকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবেও স্বীকৃতি দেয়।

প্রেসিডেন্ট মাদুরোর আইনজীবী সরোস জাইওয়ালা বলেন, স্বর্ণ ছাড় দেয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট খুবই খুশি। আদালত এ রায় দিয়েছে নিঃশর্তভাবে।

ব্রিটেনে গুয়াইদোর প্রতিনিধি ভেনেসা নুমান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের জন্যে অভিযুক্ত ভেনেজুয়েলা সরকার ব্রিটিশ আদালতকে অবৈধভাবে অর্থায়নের জন্যে ব্যবহার করতে চাইছে।

গুয়াইদো অভিযোগ তোলেন প্রেসিডেন্ট মাদুরো ব্যাংক অব ইংল্যাান্ডের ভল্ট থেকে স্বর্ণ চুরি করতে চাচ্ছেন। কিন্তু সোমবার ইংল্যান্ড এন্ড ওয়েলস কোর্ট রায় দেয় ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে ভেনেজুয়েলার রাখা স্বর্ণ আটকে রাখা আইনসিদ্ধ নয়। আদালত এ স্বর্ণ ভেনেজুয়েলাকে ফেরত দেয়ার নির্দেশ দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রিটেনের কাছে ৮শ মিলিয়ন পাউন্ডের স্বর্ণ ফেরত চায় ভেনেজুয়েলা

আপডেট সময় ০১:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০