ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুঠোফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় শাকিল হোসেন (২৭) নামক যুবকের মৃত্যু হয়েছে। লাকসাম পৌরসভার সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শাকিল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লাকসাম পৌরসভার সাতবাড়িয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রামগ্রাম রেললাইনের পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শাকিল হোসেন মুঠোফোনে কথা বলছিলেন। এসময় লাকসাম থেকে চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় শাকিল গুরুতর আহত হন।

তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন যুবক শাকিলকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পথিমধ্যে শাকিলের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, এ দুর্ঘটনার বিষয়ে তিনি অবহিত নন। তবে শাকিলের পরিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুঠোফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০