ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি কারাগারে কষ্টে আছেন হামাসের প্রতিনিধি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধির মানবেতর জীবনযাপনের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, সৌদি আরবে নিযুক্ত হামাসের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ খেদারি ও তার ছেলে হানি’কে ২০১৯ সালে আটক করে সৌদি কারাগারে নিক্ষেপ করা হয়। পিতা-পুত্র বর্তমানে অপমানজনক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন এবং জেলখানায় তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, খেদারিকে বিনা অভিযোগে আটক করে কনডেম সেলে রেখে দেওয়া হয়েছে। তাকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে দেওয়া হয়নি।

সৌদি সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে খেদারিসহ আরও বহু ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বহুবার তার প্রতিনিধিকে মুক্ত করার আহ্বান জানালেও রিয়াদ তাতে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

সম্প্রতি হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ব্যক্তিগতভাবে সৌদি রাজা সালমানকে বার্তা পাঠিয়ে হামাস প্রতিনিধিসহ আটক সকল ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি কারাগারে কষ্টে আছেন হামাসের প্রতিনিধি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আপডেট সময় ০৪:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০