ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলেই যা বললেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মাত্র ৭২ ঘণ্টা চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি হন তিনি।

যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাম্প এখনও বিপদমুক্ত নন। তারপরও হোয়াইট হাউসে ফিরেই ফের স্বমূর্তিতে ডোনাল্ড ট্রাম্প।

টান মেরে খুলে ফেললেন মাস্ক। বললেন, “করোনা কোনও ব্যাপারই নয়। কোভিডকে শুধু শুধুই ভয় পাওয়ার কিছু নেই। এটিকে তোমার জীবনে আধিপত্য বিস্তার করতে দিও না।”

হাসপাতাল থেকে ফেরার আগে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, “২০ বছর আগে আমি যে রকম ছিলাম এখন তার চেয়েও বেশি ভাল বোধ করছি।”

খুব শিগগিরই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও আরেকটি টুইটবার্তায় জানান ট্রাম্প।

এর আগে ভোটের প্রচারে নিজেই কোভিড-প্রোটোকল ভেঙে বারবার সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মিলিটারি হাসপাতালে করোনা চিকিৎসার মাঝেই হাসপাতাল থেকে আচমকা বেরিয়ে পড়েন তিনি। তার কার্যকলাপে রীতিমতো নাজেহাল চিকিৎসকরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন রাষ্ট্রনেতা হয়ে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন ট্রাম্প।

তাতে অবশ্য মার্কিন প্রেসিডেন্টের খুব একটা কিছু যায় আসেনি। হাসপাতাল থেকে ভিডিও বার্তায় খোলাখুলি বলেছেন, তিনি ভাল আছেন। করোনার মুখোমুখি হয়ে বাস্তবে অনেক কিছু শিখেছেন। ঠিক যেভাবে স্কুলে বই পড়ে শিক্ষা নিতে হয়। তাই তার অভিজ্ঞতা নাকি বলছে, করোনাভাইরাসকে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলেই যা বললেন ট্রাম্প

আপডেট সময় ১২:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০