ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের পশ্চিমবঙ্গে রবিবার রাতে থানার সামনে বিজেপি নেতা মণীশ শুক্লকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর জেলার ‘বিজেপি স্ট্রংম্যান’ হিসেবে পরিচিত ছিলেন।

জানা গেছে, রবিবার রাত ৯টা নাগাদ স্থানীয় একটি থানার কাছে দাঁড়িয়ে থাকার সময় তাকে গুলি করা হয়। মোটরসাইকেলে করে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে মণীশকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে।

তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ। গুলিবিদ্ধ মণীশকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিটাগড়ের বিটি রোডের পাশে যে জায়গায় মণীশ দাঁড়িয়ে ছিলেন, সেই জায়গাটি টিটাগড় থানা এবং পৌরসভার মাঝামাঝি। স্থানীয়ভাবে এলাকাটি ‘বড়া মস্তান’ বলে পরিচিত।

ঘটনার ঠিক আগেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পিছন থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল আসে। বাইক চালক এবং আরোহীদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে। খুব কাছ থেকে মোটরসাইকেল আরোহীরা মণীশকে লক্ষ্য করে গুলি করে।

এ ঘটনায় তৃণমূলকে দায়ী করে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এক টুইট বার্তায় বলেন, ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার সামনে। ওই এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আজকের এই ঘটনায় আমি সিবিআই তদন্ত দাবি করছি। সেই সঙ্গে পুলিশের ভূমিকারও তদন্ত হওয়া প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০