ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিরিক্ত আমিষ খেয়ে অভিনেত্রী মিষ্টি মুখার্জির মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক :

কিটো ডায়েটের ফলে কিডনির কার্যক্রম বন্ধ হয়ে মারা গেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখার্জি। বলিউডের বেশ কয়েকটি সিনেমা ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

অভিনেত্রীর পারিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি। বেশ কয়েক মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা ধরা পড়ে মিষ্টির। কিটো ডায়েট মূলত ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট বা শর্করা খাদ্যের পরিমাণ একদম কমিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ খাওয়া হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ থেকে কিডনি, লিভার, গলব্ল্যাডার, থাইরয়েড ইত্যাদির গুরুতর সমস্যা কিংবা মৃত্যুও ঘটতে পারে।

১ অক্টোবর বিশ্ব নিরামিষ আহার দিবসের পরদিন শুক্রবার রাতে অতিরিক্ত আমিষ গ্রহণ করার পরিণতিতে মৃত্যুকে মেনে নিতে হলো অভিনেত্রী মিষ্টি মুখার্জিকে। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার বাবা-মা এবং এক ভাই রয়েছেন।

‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লগ গ্যয়ি’র মতো সিনেমাগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন মিষ্টি মুখার্জি। কাজ করেছেন তেলুগু সিনেমাতেও। সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অতিরিক্ত আমিষ খেয়ে অভিনেত্রী মিষ্টি মুখার্জির মৃত্যু

আপডেট সময় ১১:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০