ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা মুসলিমরা বেআইনি অনুপ্রবেশকারী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (ভারত)

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু আবারো জানিয়েছেন, রোহিঙ্গা মুসলিমরা বেআইনি অনুপ্রবেশকারী, ওদের ভারত থেকে বের করেই দেয়া হবে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংগঠনগুলোকে বলে দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের আওতায় নথিভুক্ত হোক বা না-ই হোক, রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী, আর আইনে যেহেতু ওরা বৈধ অভিবাসনকারী নয়, ওদের ভারত থেকে বের করে দেয়া হবে।’

কিছুদিন আগেই রিজিজু সরকারি সিদ্ধান্ত ঘোষণা করে ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের মায়ানমারে ফেরৎ পাঠিয়ে দেয়া হবে বলে জানানোর সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সরকারের পদক্ষেপ অমানবিক আখ্যা দিয়ে সরব হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। ভারত সরকারকে রোহিঙ্গাদের বের করে দেয়া থেকে বিরত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন দুজন রোহিঙ্গাও।

কিন্তু যাবতীয় নিন্দা, সমালোচনা উড়িয়ে পাল্টা রিজিজু বলেন, ‘ভারতই সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে, গ্রহণ করেছে, অতএব উদ্বাস্তুদের প্রতি কী করা উচিত, তা নিয়ে কেউ যেন তাকে উপদেশ না দেয়!’

ভারত বিরাট গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আইনি রাস্তায় হাঁটছি, অথচ আমাদের অমানবিক বলা হচ্ছে!’ কেন্দ্র রোহিঙ্গাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বলেও জানান রিজিজু।

সহিংসতা থেকে অব্যাহতি পেতে মায়ানমার ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে অসংখ্য রোহিঙ্গা। প্রায় ১৪ হাজার জাতিসংঘের মানবাধিকার কমিশনের নথিভুক্ত, তবে বেআইনিভাবে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতে বসবাস করছে বলে দাবি করে দিল্লি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা মুসলিমরা বেআইনি অনুপ্রবেশকারী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (ভারত)

আপডেট সময় ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭