ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাস্ক না পরে বীরপুরুষ হওয়াটা বোকামি, ট্রাম্পকে খোঁচা বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

‘মাস্ক না পরে বীরপুরুষ হওয়ার চাইতে ভাইরাসটিকে গুরুত্ব দিওয়া উচিত।’ করোনা আক্রান্ত ট‌্রাম্পের দিকে এভাবেই তীর্যক আক্রমণ করলেন জো বাইডেন।

মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মুখ থেকে একবারের জন্যেও মাস্কটি খোলেননি তিনি। তবে ট্রাম্প পজিটিভ হওয়ার আগের কথা মনে করলে দেখা যাবে, বিভিন্ন নির্বাচনী প্রচারে কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই মাস্ক খুলেছেন তিনি। এদিন নিজেও সাবধানী ছিলেন। গোটা দেশকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিলেন।

কিন্তু কথার ফাঁকে ফাঁকে নিজের প্রতিদ্বন্দ্বীর একটু নিন্দা করে নিতে ভুললেন না। প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেটে ট্রাম্প বাইডেনকে মশকরা করেছিলেন মাস্ক পরে থাকার জন্য। তার ওপরে প্রচারে মাস্ক ছাড়া ভাষণ দেওয়ার অভ্যাস ছিল তার। যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয়ে থাকত। এসব ঘটনারই উল্লেখ করলেন বাইডেন।

তার মতে, ‌দেশে যখন করোনার দাপট এই পরিমাণ, সেক্ষেত্রে এই ভাইরাসকে অবহেলা করে বীরপুরুষ হওয়াটা বোকামি। এখানে রাজনীতিকে দূরে রেখেই কথা বলছি। এম্নিতে চলে যাবে না এই করোনা। তার জন্য লড়াই করতে হবে।‌

আগামী চার সপ্তাহের মধ্যেই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রচারে গিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বলের আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। কিন্তু এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি। যার জেরে প্রচারপর্ব কিছুটা হলেও ধাক্কা খাবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প শিবিরও। আগামীদিনে ট্রাম্পের বেশ কয়েকটি জনসভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কিছু জনসভা অনলাইনে অনুষ্ঠিত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প শিবির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাস্ক না পরে বীরপুরুষ হওয়াটা বোকামি, ট্রাম্পকে খোঁচা বাইডেনের

আপডেট সময় ১২:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০