ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করোনা আক্রান্ত ট্রাম্প, খোঁচা দিয়ে যা বললেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই করোনাভাইরাস নিয়ে উদাসীন ছিলেন। তিনি শুরু থেকেই ছিলেন লকডাউনের বিপক্ষে। সেই সঙ্গে মাস্ক ব্যবহারেও মনোযোগী ছিলেন না ট্রাম্প। তাকে অধিকাংশ সময়ই মাস্ক ছাড়াই দেখা যেত। এছাড়াও করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি।

এবার সেই ট্রাম্পই করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয়, করোনায় আক্রান্ত তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। মূলত ঘনিষ্ঠ এক নারী উপদেষ্টার সংস্পর্শে আসার পরই করোনা ধরা পড়ে ট্রাম্পের।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর নির্বাচনে তার প্রতিদ্ব্ন্দ্বী ডেমোক্র্যাটিক পার্থী জো বাইডেন খোঁচা দিয়ে কথা বলেছেন।
জো বাইডেন বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারীর গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক।”

তিনি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “এই ভাইরাসকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।”

তিনি আরও বলেন, “দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আমাদের নিজেদের কাজটুকু করতে হবে। অর্থাৎ বিজ্ঞান মেনে চলতে হবে, বিশেষজ্ঞদের কথা মানতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, জনবহুল স্থানে মাস্ক পরতে হবে এবং অন্যদেরকেও এসব মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনা আক্রান্ত ট্রাম্প, খোঁচা দিয়ে যা বললেন বাইডেন

আপডেট সময় ১২:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০