ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ২০ হাজার ক্যাম্প করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী প্রজন্মের উন্নত স্বাস্থ্য গড়তে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। এ জন্য চলতি বছরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে দেশে ১ লাখ ২০ হাজার ক্যাম্প করা হবে। এতে প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার করোনায় স্বাস্থ্যবিধির ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। সুতরাং স্বাস্থ্যবিধি বজায় রেখেই শিশুদের টিকা খাওয়ানো হবে। শহর বা গ্রামের হাসপাতাল-ক্লিনিকের প্রতিটি কেন্দ্রে মায়েরা যেন তাদের শিশুদের নিয়ে যায় সেজন্য সর্বত্র প্রচারণা চালানোর নির্দেশনা দেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহা-পরিচালকসহ সংশ্লিষ্ট পরিচালকরা।

স্বাস্থ্যসেবায় জাতির পিতার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন দেশে রাতকানা রোগের হার ছিল ৪.১ শতাংশ। এরপর বঙ্গবন্ধু এই রোগ নির্মূলে নানা উদ্যোগ নেন।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করার কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদলানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। দেশের নির্ধারিত ইপিআই কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ১ লাখ আইইউ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ২ লাখ আইইউ উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ২০ হাজার ক্যাম্প করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০