ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্প ও সৌদি বাদশাহর ফাঁসির আদেশ ইয়েমেনের আদালতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও মোহাম্মদ বিন আবদুল আজিজ আল সৌদসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি ফৌজদারি আদালত। পাশাপাশি হতাহতদের পরিবারকে ১০ বিলিয়ন ডলার প্রদানেরও আদেশ দেয়া হয়।

মঙ্গলবার আসামিদের অনুপস্থিতে এ রায় দেয়া হয়। ২০১৮ সালের আগস্টে ইয়েমেনের সা’দা প্রদেশের দাহয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালানো হয়। এতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগ স্কুলের শিশু। আর এ হামলায় আহত হন কমপক্ষে ৮০ জন।

সৌদি জোটের জঙ্গিবিমান থেকে স্কুল বাসকে লক্ষ্যবস্তু বানিয়ে বোমা হামলার দায়ে তাদের অভিযুক্ত করা হয়।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন।

মার্কিন প্রেসিডেন্ট, সৌদি বাদশাহ ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তারা হলেন, সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আবদুলল আজিজ আল সৌদ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি, মোহাম্মদ আলি আহমাদ আল মাকদাসি, গিসেল নরটন অ্যালেন শোয়ার্জ, আহমেদ ওবায়েদ বিন দাগের ও আলি মহসেন সালেহ আল আহমার।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ। এ পর্যন্ত আগ্রাসনে ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

ট্রাম্প ও সৌদি বাদশাহর ফাঁসির আদেশ ইয়েমেনের আদালতে

আপডেট সময় ১০:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০